উত্তরা ব্যাংক শ্রমিক কর্মচারী ইউনিয়ন : উত্তরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম–সাধারণ সম্পাদক কাজী শেখ নুর উল্লাহ বাহার। ইউনিয়নের সভাপতি মো. বাহাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং অনুষ্ঠানে আঞ্চলিক কমিটির নেতা শামশুল হুদা ফাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ব্যাংকস্ এমপ্লয়িজ ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উত্তরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোসলেহ উদ্দীন এবং সাধারণ সম্পাদক আবু মো. আহসানুল হাবিব। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ব্যাংকিং খাত অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। গ্রাহকসেবার মান উন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা সমপ্রসারণ এবং কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে হবে।

জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখা : বাঁশখালী প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ১১ দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল গত ৪ মার্চ উপজেলার একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মতভেদ থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব গড়ে তোলা জরুরি।
তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, শূরা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, চট্টগ্রাম জেলা পশ্চিম ছাত্রশিবির সভাপতি পরমানুর রহমান জাহিন, নেজামে ইসলাম পার্টির উপজেলা প্রধান সমন্বয়ক ক্বারী ফজলুল করিম জিহাদী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম ছানবী, প্রবীণ আইনজীবী আলহাজ নুরুল আবছার, সিনিয়র আইনজীবী মুজিবুল হক চৌধুরী, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, উপজেলা নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর শহিদ উল্লাহ এবং খেলাফত মজলিশের উপজেলা দায়িত্বশীল সাদুর রশিদ, আব্দুর রহমান, মাওলানা জাকের আহমদ, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, সৈয়দ মরতুজা আলী, ফরিদ উদ্দীন চৌধুরী বাবু, খোরশেদ আলী চৌধুরী, মাওলানা সোলাইমান, মাওলানা এনামুল হক জিহাদী, অধ্যক্ষ মোশাররফ হোসাইন, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার প্রমুখ। প্রধান অতিথি বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষা আমাদের ন্যায়, ইনসাফ ও মানবিকতার পথে চলতে উদ্বুদ্ধ করে।
আন্দরকিল্লা : শিল্প–সাহিত্য–সংস্কৃতি ও সমাজভাবনামূলক কাগজ আন্দরকিল্লা’র ইফতার আয়োজনে উপস্থিত বক্তারা এই প্রত্যয় ব্যক্ত করেন যে, আন্দরকিল্লা কোনো বলয়বদ্ধ সীমানায় আবদ্ধ নয়; এটা একটি সহজ সরল পথে চলার গতিরেখা। তবে অবশ্যই দেশ–কাল–সমাজের মূল ধারার যাত্রী। আমাদের এই মূলধারার গতিরেখাটি মীমাংসিত ও সুনিদ্দিষ্ট হয়ে আছে। বাঙালি জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার চিহ্নটিই আন্দরকিল্লা’র অনির্বাণ অস্তিত্বের প্রতীক। প্রকাশনাটির এই প্রত্যয়ের বাস্তব প্রতিফলন ঘটাতে লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা প্রয়োজন।
গত ৫ মার্চ সন্ধ্যায় নগরীর পিটস্টপ মিলনায়তনে অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার। এই আয়োজনে উপস্থিত হয়ে আন্দরকিল্লা’র শুভ কামনা করে বক্তব্য রাখেন– প্রফেসর মোহীত উল–আলম, প্রফেসর ওবায়দুল করিম, প্রফেসর মহীবুল আজিজ, প্রফেসর মুজিব রাহমান, নাট্যজন শিশির দত্ত, প্রফেসর শেখ সাদী, নাট্যজন অভীক ওসমান, কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, কবি সাংবাদিক ওমর কায়সার, অধ্যাপক মোহাম্মদ ইসহাক, সাংবাদিক জসীম উদ্দীন চৌধুরী সবুজ, কবি ও সাংবাদিক প্রদীপ খাস্তগীর, কবি জিল্লুর রহমান, ব্যাংকার নুরউল আরশাদ চৌধুরী, ব্যাংকার শফিউল আজম, অধ্যাপক আ.ম.ম.মামুন, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, শিশুসাহিত্যিক ইফতেখার মারুফ, সংগঠক আতিকুর রহমান, প্রবাসী রবিউল আলম, কবি রুহু রুহেল, প্রাবন্ধিক এস.এম. মোখলেসুর রহমান, সাংবাদিক হাসান নাসির, সাহিত্যকর্মী শোয়েব নাঈম, কবি মাইনুর নাহার, কবি মারজিয়া খানম সিদ্দিকা, কথাসাহিত্যিক বিচিত্রা সেন, কবি সারাফ নাওয়ার, কবি এহসানুল হক কাজল, আলোক চিত্রশিল্পী নাজমুল হুদা, প্রাবন্ধিক ফিরোজ মাহমুদ, ফটো সাংবাদিক আসিফ ইকবাল, নুরুল ওসমান।

মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম : হালিশহরস্থ মিরসরাই ভবনে মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহফুজুল হক মণি। সাধারণ সম্পাদক তৌহিদ উদ–দৌজা ভূঁইয়ার পরিচালনায় প্রোগ্রাম আহ্বায়ক ছিলেন মোহাম্মদ জাফর উল্যাহ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার কামরুল আলম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা নব–নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রফেসর এমডি এম কামাল উদ্দিন চৌধুরী, প্রফেসর সামস্ উদ দোহা, এস জোহা চৌধুরী, মেজর মো. মেস্তফা, ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক এমডি এম মহিউদ্দিন চৌধুরী, উপদেষ্টা অ্যাড. আব্দুল মান্নান, কামরুল হাসান হারুন, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক নুরুল করিম, ড. মুহম্মদ কামাল উদ্দিন, উপদেষ্টা ওমর ফারুখ আজাদ, মনির আহমদ, গাজী মো. নিজাম উদ্দিন, মো. আলমগীর, মো. দেলোয়ার হোসেন, মঞ্জুরুল হক বাহার, ইউনুস ভূঁইয়া, ইঞ্জিনিয়ার হামিদুল হক, বেলায়েত হোসেন, বাহার উদ্দিন, মানিক রতন শর্মা, জামাল উদ্দিন, মেহেদী হাসান চৌধুরী, নুরুল করিম এরফান, মোফাজ্জল হোসেন, রুহি মোস্তফা, জিয়া উদ্দিন ফরহাদ, আইয়ুব আলী, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন প্রমূখ। মাহফিলে সংগঠনের মরহুম ও প্রয়াত সদস্যগণ, দেশ, জাতি এবং সংগঠনের অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা বলেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন সংগঠনের ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং পারস্পরিক সমপ্রীতি অধিকতর সুদৃঢ় করে। ভবিষ্যতেও সংগঠনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পেকুয়া উপজেলা সমিতি : পেকুয়া উপজেলা সমিতি চট্টগ্রামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত শুক্রবার চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অধ্যাপক নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ আবদুর রহিম ও যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফার যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমিতির সহ–সভাপতি অধ্যক্ষ এইচ এম ফজলুল কাদের, জিএমসি স্কুলের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব প্রফেসর আমিরুল মোস্তফা, বান্দরবানের জেলা ও দায়রা জজ জসিম উদ্দিন, শিউবি এলামনাই এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন, সমিতির সহ–সভাপতি নুরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মাহফুজুল হক ও আখতার কামাল, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, অধ্যাপক আনোয়ার সাদাত, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সফওয়ানুল করিম, ডা. আতিকুর রহমান, মো. সেলিম উদ্দিন, এডভোকেট হেলাল বিন তামিম, মোসলেহ উদ্দিন প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন কামাল উদ্দিন জাফরী ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশরাফ আলী। এতে পেকুয়া থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত বিসিএস ক্যাডার, মেডিকেল ও বুয়েটে চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। মাহফিলে পেকুয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

চুয়েট স্টাফ এসোসিয়েশন : চুয়েটের ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার এক অনন্য সময় হল রমজান। এই পবিত্র মাস আমাদের ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রেই মূল্যবোধভিত্তিক জীবন ও কর্মচর্চার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। তিনি গতকাল বৃহস্পতিবার চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্টাফ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল এবং সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রিয়তোষ চক্রবর্তী। শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট স্টাফ কোয়াটার জামে মসজিদের ইমাম হামিদ উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল আল হান্নান।

বাকলিয়া ওয়াইজ হোসেন মসজিদ: চট্টগ্রাম ১৯ নং ওয়ার্ড, দক্ষিণ বাকলিয়া ইসহাকের পুল ওয়াইজ হোসেন জামে মসজিদে ১৪তম কুরআনের খতম ও মাহফিল গত ৩ মার্চ অনুষ্ঠিত হয়। আবদুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং হাফেজে কুরআনদের সাথে কুশলাদি বিনিময় করে আলোচনায় অংশ নেন মুহাম্মদ জাবের হোসাইন রোবায়েত, আলহাজ মুহাম্মদ হামিদ, মাওলানা আবদুল জলিল, নুর হোসাইন কোম্পানী, গোলাম মুস্তাফা, আবদুর রহিম, মুহাম্মদ সেহেল, মুহাম্মদ মিজান, মুহাম্মদ বেলাল, সুমন মুন্সি, মাওলানা রিদোয়ান হোসাইন রেজবী, পেশ ইমাম মাওলানা হাফেজ আবদুল্লাহ আল ফয়সাল কুতুবী, হাফেজ আরমান, হাফেজ মিঝবাহ, মুয়াজ্জিন মুহাম্মদ শাকিল প্রমুখ।
লিভার কেয়ার সোসাইটি : নগরীর চট্টগ্রাম ক্লাবে লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের অধ্যাপক ও লিভার কেয়ার সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ ডা. মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। অনুষ্ঠানে বক্তারা লিভার রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা কার্যক্রম সমপ্রসারণ এবং অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। এছাড়া আরো বক্তব্য রাখেন আজীবন সদস্য অধ্যাপক তারেক আল নাসির, অধ্যাপক শেখ মোহাম্মদ হাসান মামুন,কাজী মোহাম্মদ মহসিন চৌধুরী, মো: কামরুল ইসলাম হোসাইনী ও মিসেস হাসিনা আক্তার লিপি।

বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর: বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের ইফতার মাহফিল মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সুহাইলের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি রিদুওয়ানুল ওয়াহেদ এবং মাওলানা হুমায়েদ রাশেদ এর সঞ্চালনায় গত ৫ মার্চ অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা শাইখুল হাদিস আলী ওসমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদউল্লাহ, খেলাফত মজলিস চট্টগ্রাম সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, এনসিপির মুহাম্মদ জুবাইরুল হাসান আরিফ, নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা জিয়াউল হোসাইন, জাগপা সভাপতি মুহাম্মদ আনাস, নাসির উদ্দীন মুনির, মাওলানা আনোয়ার রব্বানী, নেজামে ইসলাম চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী প্রমুখ।

ওস্তাদ অমিতাভ–পায়রা ফাউন্ডেশন : ওস্তাদ অমিতাভ–পায়রা ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুইশত রোজাদারদের মাঝে ২য় বারের মত ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ২য় বারের মত গত ৪ মার্চ চকবাজার এলাকায় দরিদ্র ও শ্রমজীবী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। রতন বড়ুয়ার সঞ্চালনায় ও সঙ্গীত শিল্পী জনি বড়ুয়ার সার্বিক ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন শিল্পী বড়ুয়া, চন্দ্রিমা বড়ুয়া মুনমুন, অধ্যাপক দীপঙ্কর বড়ুয়া, শিল্পী পাপিয়া বড়ুয়া, অরূপ বড়ুয়া, দিপক বড়ুয়া, বিটন বড়ুয়া, রুবেল আহমেদ প্রমুখ। তারা বলেন, রমজান হলো সহমর্মিতা ও সংযমের মাস এখানে জাতি ধর্ম বর্ন কোন ভেদাভেদ নেই। তারা বলেন, আমরা বিগত ৪ বছর ধরে বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও এ সেবা কার্যক্রম চলমান রাখবো।

আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী : নগরীতে বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওনের উদ্যোগে অসহায় এবং কর্মহীন রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।
শিক্ষাবিদ অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন। ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চবি আরবি বিভাগের প্রফেসর ড. শফি উল্লাহ কুতুবী। বিশেষ আলোচক সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন মাহবুব, খতীব আল্লামা শরিয়ত উল্লাহ জিহাদী ও পিএইচডি গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী প্রমুখ। প্রফেসর ড. শফি উল্লাহ কুতুবী বলেন, দীর্ঘদিন ধরে আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন মানবতার কল্যাণে কাজ করে আসছে। তিনি তাঁর উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। আল্লামা মুহিউদ্দিন মাহবুব বলেন, মানবসেবায় অনন্য অবদান রাখছেন আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা হাফেজ শরিয়ত উল্লাহ জিহাদী।

৩০নং পূর্ব মাদার বাড়ী ওয়ার্ড : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সহযোগিতায় খুরশিদ মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মসিউল আলম স্বপনের ব্যবস্থাপনায় ৩০নং পূর্ব মাদার বাড়ী ওয়ার্ডে ১২০০ পরিবারের মাঝে ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির আন্তর্জাতিক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মসিউল আলম স্বপন, সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাওছার হোসেন বাবু, সদরঘাট থানা বিএনপি সাবেক সিনিয়র সহ–সভাপতি খোরশেদ আলম খুরশিদ, ৩০নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আজিজুল ইসলাম বাদল, সদস্য সচিব সৈয়দ তসলিমুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী আমির আহাম্মদ, যুগ্ম আহবায়ক মাহবুব উল আলম, সিরাজ মিয়া মানু, মোঃ নাছির, শাহ আলম, সদরঘাট থানা যুবদল সংগঠক আবু তালিব লিটন, মোহাম্মদ নাজিম উদ্দিন, ঝুনুক, সদরঘাট থানা সেবক দলের যুগ্ম আহয়ক পারভেজ পারু, মোঃ সাগর, আকাশ, ৩০নং সেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত আলী, সদরঘাট ছাত্রদলের সদস্য সচীব কাইছার হামিদ রাব্বি, সদস্য রাব্বি, তৌকির, মেহেদী, রিদুয়ান, ইফতি অনিক, মিহাব, নুর জাহান নুপুর, পারভীন আক্তারসহ ৩০নং ওয়ার্ড বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।










