ইনসাফভিত্তিক রাজনীতির বিকল্প নেই

আধুনগরে শাহজাহান চৌধুরী

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৫৬ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে জুলুম, নির্যাতন, দুর্নীতি ও বৈষম্যের শিকার। এই অবস্থা থেকে মুক্তি পেতে একমাত্র ইনসাফভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। তাই ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করতে সচেতন দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়া অতীব প্রয়োজন।

তিনি গতকাল শুক্রবার দিনব্যাপী লোহাগাড়ার আধুনগর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ও লোহাগাডা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির ড. মাওলানা হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নূর হোসেন, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নাজিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান এমডি মোহাম্মদ জুনায়েদ, মাওলানা শামীম ওসমান, অ্যাডভোকেট আবু মোজাফফর আহমদ, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আজাদ, সহকারী পাবলিক প্রসিকিউটর শরিফুল ইসলাম, সহকারী পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম, আধুনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহীদুল ইসলাম, মাওলানা মো. মহিউদ্দিন, এম এ কাসেম, মো. রাসেল, মো. জুনায়েদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লবের চট্টগ্রাম-১৪ আসনে নির্বাচনী প্রচারণা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা