ইউসেপ বাংলাদেশ, চট্টগ্রাম (কালুরঘাট) অঞ্চলের সোস্যাল ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের ইউসেপ উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি ডা. মুনাল মাহবুবের সভাপতিত্বে ডিপার্টমেন্টের ইন–চার্জ মো. রেজাউল করিমের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠিত উদ্যোক্তা উন্নয়নকারী, ইউসেপ বাংলাদশের প্রশিক্ষিত উদ্যোক্তা ও এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তন ও আত্ম–কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কমিটির সদস্যবৃন্দের ভূয়সী প্রশংসা করে, মো. রেজাউল করিম ভবিষ্যতেও সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইউসেপ বাংলাদেশের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে কমিটির অংশগ্রহণমূলক আলোচনা শেষে সভাপতি ডা. মুনাল মাহবুব কমিটির সকলকে ইউসেপ বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবসময় পরামর্শ ও সহযোগিতার আহ্বান করে সভা শেষ করেন। প্রেস বিজ্ঞপ্তি।











