বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সাথে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে আইআইইউসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎকালে ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদকে তাঁর ইউজিসি কার্যালয়ে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। আইআইইউসি’র উপ–উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী ও ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আইআইইউসি’র একাডেমিক বিষয়ে এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে যৌথভাবে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষার গুণগত উৎকর্ষ সাধনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আলাদা করে দেখতে চাই না। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ আইআইইউসি ক্যাম্পাসে আসার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।













