ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির আকস্মিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। খবর বিডিনিউজের।
রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থানে মানুষ রাস্তায় নেমে এসেছে। বিবিসি জানায়, কিয়েভের রাস্তায় বিক্ষোভে অংশগ্রহণকারীদের অধিকাংশই তরুণ। তারা ফেদোরভের ওপর থেকে হাত সরাও, বিজয়কে নস্যাৎ করা বন্ধ কর লেখা প্ল্যাকার্ড বহন করে এবং লজ্জা! লজ্জা!! বলে স্লোগান দেয়। প্রেসিডেন্ট জেলেনস্কি এখনও প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করার কারণ জানাননি। তার এই সিদ্ধান্ত রাজনৈতিক বিশ্লেষক, সামরিক মহল এবং সুশীল সমাজের একটি অংশে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে। ৩৫ বছর বয়সী ফেদোরভ গত জানুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি সঞ্চার করাসহ দুর্নীতিবিরোধী অভিযান জোরদার করেন এবং যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর কার্যকারিতা বিশ্লেষণ ও উন্নত করতে তথ্যনির্ভর পদ্ধতি চালু করেছিলেন।











