ইইউ নির্বাচন পর্যবেক্ষক টিমের সঙ্গে ইনসানিয়াত বিপ্লব নেতৃবৃন্দের বৈঠক

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক টিমের আহ্বানে গতকাল আগ্রাবাদের হোটেল বেস্ট ওয়েস্টার্নে সৌজন্য সাক্ষাতে মিলিত হন আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত ইনসানিয়াত বিপ্লব মনোনীত হওয়া সংসদ সদস্য পদপ্রার্থী সাবিনা খাতুন (চট্টগ্রাম১০) ও এমদাদুল হক (চট্টগ্রাম)। বৈঠকে নির্বাচন ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে মোবাইল ফোনভিত্তিক ভোটিং অ্যাপ চালুর প্রস্তাব তুলে ধরেন নেতৃবৃন্দ। তাদের প্রস্তাবনায় ভোটার আইডি নম্বর ও পাসওয়ার্ডের ভিত্তিতে বৃদ্ধাঙ্গুলির ছাপ ব্যবহার করে সুশৃঙ্খল, সাশ্রয়ী ও নিরাপদ ভোটিং ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। আলোচনায় নেতৃবৃন্দ একক গোষ্ঠীর স্বৈরাচারমুক্ত মানবতার রাষ্ট্র ও বিশ্ব গড়তে ‘বিশ্ব ইনসানিয়াত বিপ্লব’এর প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে প্রবাসীর ফাঁকা বাড়িতে চুরির অভিযোগ
পরবর্তী নিবন্ধরমজানে সিএসই’র লেনদেনের নতুন সময়সূচি