আল্লাহওয়ালাদের সান্নিধ্যেই মিলে সঠিক পথের দিশা

হাটহাজারীতে তাফসীরুল কুরআন মাহফিলে মুফতী খলীল আহমদ কাসেমী

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৭:৪৪ পূর্বাহ্ণ

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতী খলীল আহমদ কাসেমী বলেছেন, দ্বীনি পরিবেশে সময় দিলে দিল পরিবর্তন হবে। আমরা গুনাহগার মানুষ। বর্তমান জামানার গোনাহের পরিবেশে নিজেদের পাপ থেকে নিরাপদ রাখা খুবই কঠিন। আমরা যদি নিজেদের হেফাজত করতে চাই, আল্লাহকে পেতে চাই, দ্বীনদার হতে চাই তাহলে আল্লাহওয়ালাদের সান্নিধ্যেই মিলে সঠিক পথের দিশা।

গতকাল বুধবার কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত ঐতিহ্যবাহী দ্বীন–দরদী সংগঠন আল–আমিন সংস্থার উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় মাওলানা হাফেজ রিজওয়ান আরমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে দুপুর থেকে প্রথম দিবসের কার্যক্রম শুরু হয়। মাহফিলে ধারাবাহিক সভাপতিত্ব করেন মাওলানা ওসমান ফয়েজী, মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাওলানা শফী, মাওলানা হাবিবুল হক বিন খালেদ ও মাওলানা ওসমান সিকদার।

মাহফিলে আরও তাফসীর পেশ করেন, আল্লামা সালাহউদ্দীন নানুপুরী, আল্লামা আবু তাহের নদভী, ড. মাওলানা নুরুল আবছার আজহারী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা আব্দুল বাতেন, মাওলানা রেজাউল করীম আবরার, মাওলানা আবু আহমদ, মাওলানা মুহাম্মাদ, মাওলানা আনওয়ার শাহ আজহারী, মাওলানা শোয়াইব বিন ইয়াহিয়া, মুফতী রাশেদ, মাওলানা ইউসুফ বিন ইকবাল, মাওলানা আব্দুচ্ছামাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া সমাজ কল্যাণ সমিতির র‌্যালি ও অভিষেক
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে শহিদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ