রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী মুজিবিয়া নকশবন্দিয়া দরবার শরীফ প্রাঙ্গণে হযরতুলহাজ্ব আল্লামা শাহ সুফি সৈয়দ রুহুল আমিন আল কাদেরীর (রহ.) বার্ষিক ফাতেহা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মার্চ দিনব্যাপী খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল ও তাবারক বিতরণের মাধ্যমে এই ফাতেহা শরীফ সম্পন্ন হয়।
মিলাদ মাহফিলে তাঁর বড় সন্তান মাওলানা খাইরুল আমিন চিশতী–এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা হামিদুল ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা অছিয়র রহমান আল কাদেরী। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আল্লামা কাজী মইনুদ্দিন আশরাফী এবং প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আবুল কাশেম নুরী। এছাড়াও মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন আল্লামা মতিউর রহমান নিজামী, আল্লামা ওবায়দুল মোস্তফা নাঈমী নকশাবন্দি, অধ্যক্ষ আবু তাহের আলকাদেরী, আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ, আল্লামা আইয়ুব নূরী আলকাদেরী প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল আজিজ, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, ইকবাল হোসেন সাদ্দাম, ইসলামী ফান্ডের সভাপতি করিম উদ্দিন হাসান, সহ–সভাপতি আখতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন দরবারের শাহজাদা, পীর–মাশায়েখ, বুদ্ধিজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফাতেহা শরীফে অংশগ্রহণ করতে গাউছিয়া কমিটি বাংলাদেশ, গাউছিয়া সমিতি বাংলাদেশ এবং মাইজভাণ্ডারী সংগঠনসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা বিশেষ করে বাঁশখালী, মহেশখালী, বোয়ালখালী, চন্দনাইশ, পটিয়া, ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া থেকে হাজার হাজার আশেক ও শুভাকাঙ্ক্ষী দরবার শরীফে সমবেত হন। আগতদের প্রতি কৃতজ্ঞতা জানান মরহুম আল্লামা রুহুল আমিন আল কাদেরী (রহ.)-এর দুই সন্তান মাওলানা খাইরুল আমিন চিশতী ও মাওলানা শহিদুল আমিন মুরাদ কাদেরী। শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।














