আলোর দিশার দ্বিতীয় মোটিভেশন প্রোগ্রাম

| বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১২:১৮ অপরাহ্ণ

চান্দগাঁও থানার হামিদচর এলাকার ছাফামোতালেব উচ্চ বিদ্যালয়ে আলোর দিশা ফাউন্ডেশনের ‘বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা প্রিয় নবী মুহাম্মদ (.)’ শীর্ষক মোটিভেশন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা প্রধান শিক্ষক মুহাম্মদ জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

মোটিভেশনাল বক্তার বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা স্বরচিতা পালিত। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রুহিলা ইয়াসমিন রুমকি, শফিউল মিজবাহ, মোহাম্মদ রিয়াদসহ শিক্ষকমণ্ডলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহদি হাসান রণি। সহযোগিতা করেন হাফেজ আমান উল্লাহ, হাফেজ মুনিরুল ইসলাম ও রাশেদুল ইসলাম চৌধুরী। ড. নুর হোসাইন হযরত মুহাম্মদ (.)-এর জীবনাদর্শ আলোকে পাঁচটি বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি মাধ্যমিক শ্রেণি পর্যন্ত স্মার্ট ফোন ব্যবহার, কিশোর গ্যাং, আড্ডাবাজি, হিরোইজম চর্চা থেকে দূরে থাকার জন্যও শিক্ষার্থীদের থেকে শপথ নেন। সম্মানিত শিক্ষক ও অভিভাবকগণকে বিষয়গুলোর প্রতি গভীর দৃষ্টি রাখারও অনুরোধ জানান। ‘বিশ্বনবী’র আলোকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘাসফুলের নির্বাহী পরিষদের ১৩৫তম সভা
পরবর্তী নিবন্ধপার্বত্য মন্ত্রীকে বান্দরবানে রাজকীয় বরণ