আলিয়ঁস ফ্রঁসেজে ফ্রাঙ্কোফোনি উৎসব ৩ ও ৪ এপ্রিল

| মঙ্গলবার , ৩১ মার্চ, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম আগামী ৩ ও ৪ এপ্রিল ফ্রাঙ্কোফোনি উৎসবের আয়োজন করছে। এই উৎসবে ওপেন ডোর, ফরাসি ক্লাসের বিনামূল্যে প্রদর্শনী, কবিতা আবৃত্তি, পেস্ট্রি তৈরি এবং ফ্রাঙ্কোফোনি চলচ্চিত্র প্রদর্শনী অন্তর্ভুক্ত রয়েছে। উৎসবে ৩ এপ্রিল চলচ্চিত্র উৎসবে বিকাল ৩ টায় রাফিকি ফারিয়ালা পরিচালিত ‘নু, এতুদিওঁ’, বিকাল সাড়ে ৪ টায় আদিয়েল গোলিওত পরিচালিত ‘বোনারিয়ান’, বিকাল ৪৫০ টায় ‘ডেসটিনেশন ফ্রাঙ্কোফোনি কসোভো’ প্রদর্শিত হবে। ৪ এপ্রিল বিকাল ৩ টায় জাভেন নাজ্জার পরিচালিত ‘আন ওবাস পারটট’, বিকাল ৩১০টায় উইসাম শরাফ পরিচালিত ‘ইট সি লে সোলিয়েল প্লাঙ্গিয়েট ডান্স ওশেন দেজ নুস’, বিকাল সাড়ে ৩ টায় মিশেল ও নোয়েল কাসারওয়ানি পরিচালিত ‘লেস চ্যানিলিস’, বিকাল ৪টায় নিকোলাস সেরি পরিচালিত ‘কাবরি ই ম্যানজ সালাদ’, বিকাল ৪২০টায় লরা হেনো পরিচালিত ‘ডিজেও’, বিকাল ৪৩৫টায় লেটিটিয়া ডশ পরিচালিত লা প্রসেস দে চেইন প্রদর্শিত হবে। এই উৎসব সবার জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবিনার মাঠের দাবিতে প্রধানমন্ত্রী বললেন ‘অলমোস্ট ডান’
পরবর্তী নিবন্ধঅ্যাভাঁগার্ডের পাঁচদিনব্যাপী নাট্যোৎসব ২ এপ্রিল শুরু