আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৬:২০ পূর্বাহ্ণ

জমজমাট লড়াইয়ে ভুটানকে হারিয়ে আর্চারি এশিয়া কাপ কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালের এই জয়ে পদকও নিশ্চিত হয়ে গেছে দলের। থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ) কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের সেমিফাইনালে বুধবার ভুটানকে ২৩২২২৮ স্কোরে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ। শুরুর তিন সেটে ৬০৫৭, ৫৯৫৮ ও ৫৭৫৬ স্কোরে জিতে ফাইনালের পথে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ সেটে ৫৭৫৬ স্কোরে জিতলেও ভুটানের জন্য তা যথেষ্ট ছিল না। সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে ভিয়েতনামের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতকে ১৩৪১৩৩ স্কোরে হারিয়ে ফাইনালে উঠে এসেছে তারা। কম্পাউন্ড বিভাগে সবশেষ ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানেও রুপা পেয়েছিল বাংলাদেশ। দলগত বিভাগে সেবার সেরা হওয়ার লড়াইয়ে দল হেরেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধঅ্যামেচার ক্রিকেট টুর্নামেন্ট আজ শুরু
পরবর্তী নিবন্ধপ্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি আজ বাংলাদেশ