আমীর খসরুর সমর্থনে জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রীতি ফুটবল ম্যাচ

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

স্পোর্টসকে ভালবেসে বিএনপি কাজ করে যাচ্ছে। খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে আগামী দিনে আমাদের বিশাল কর্মসূচি রয়েছে। গতকাল বৃহস্পতিবার হালিশহর বেগম জান স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু মাহামুদ চৌধুরীর সমর্থনে জাতীয়তাবাদী ক্রীড়া দল এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ইসরাফিল খসরু। প্রীতি ম্যাচে সংসদীয় আসন চট্টগ্রাম১১ সাবেক খেলোয়াড় একাদশ ১০ গোলে সাবেক জাতীয় ও স্থানীয় খেলোয়াড়দের নিয়ে গড়া জাতীয়তাবাদী ক্রীড়া দলকে পরাজিত করে। খেলা শেষে ক্রীড়া দলের কেন্দ্রীয় সদস্য ও নগর বিএনপি সদস্য মশিউল আলম স্বপন বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে মো. মামুন উদ্দিন, মোহাম্মদ আলী, এস এম হাসান, আরিফুর রহমান, মোহাম্মদ জমির, নজরুল বাবু, ফারুক খান, নুরুল আলম, মিজান মানিক, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ সোহেল, মো. আনোয়ার হোসেন, একরাম আফসার, মো. হাসান, পিন্‌চু, মো. ইকবাল, জমির উদ্দিন, কাজী মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ফার্মা প্রিমিয়ার ফুটবল লিগ সম্পন্ন
পরবর্তী নিবন্ধজনাব আলী পাইলট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা