আমীর খসরুর পক্ষে সনাতনী আইনজীবী পরিষদের গণসংযোগ

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

সনাতনী আইনজীবী পরিষদ নেতৃবৃন্দ গতকাল শনিবার ৩৭নং ওয়ার্ড বন্দর পোর্ট কলোনি, নতুন মার্কেট, ইস্ট কলোনি এবং ৩৮নং ওয়ার্ড হিন্দু পাড়া, ধোপা পাড়া, ১নং সাইড কলোনিসহ আশপাশের বাজার, রাস্তা, ঘর বাড়িসহ আশপাশের সর্বত্র এলাকায় প্রচারণা ও গণসংযোগ করেছেন। এ সময় তারা চট্টগ্রামের উন্নয়নে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর জিপি এডভোকেট আবুল কাশেম, সনাতনী আইনজীবি পরিষদ নেতা এডভোকেট শিপন কুমার দে, এডভোকেট সজীব চৌধুরী, স্বেচ্ছাসেবক দলনেতা মোখলেসুর রহমান, এডভোকেট যিশু কৃষ্ণ রক্ষিত, এডভোকেট সত্যঞ্জয় বড়ুয়া, এডভোকেট পঙ্কজ কান্তি দে, এডভোকেট কাঞ্চন চৌধুরী, স্বপন দাস, সুজন কুমার রায়, সমন্বয়ক সনাতনী পোর্ট কলোনি দীপক দাস, বন্দর পূজা মন্দিরের কার্যকরী সদস্য খোকন দাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি কাতারের নগদ অর্থ প্রদান
পরবর্তী নিবন্ধশিশু স্বাস্থ্য বিভাগের ইয়ার বুকের প্রকাশনা অনুষ্ঠান