আমিরাতে ফার্নিচার দোকানে রাউজান প্রবাসীর মৃত্যু

রাউজান প্রতিনিধি | সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

মধ্য প্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ফার্নিচার দোকানে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আবু বক্কর দিদার নামে (২৪) নামের এক যুবক মারা গেছে। নিহত যুবক রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীহাট আমিন ফকিরের বাড়ির মুহাম্মদ নাছেরের ছেলে। নিহতের পরিবারিক সূত্র জানায়, গত ২১ জুন (বুধবার) আমিরাতের স্থানীয় সময় সকাল ৮ টায় ফার্নিচারের দোকানে কাজ করছিল দিদার। হঠাৎ কাঠের স্তুপ তার গায়ের উপর পড়লে তিনি গুরুতর আহত হন। তখন থেকে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১ জুলাই রাতে তার মৃত্যু হয়।

দিদারের পিতা মুহাম্মদ নাছের বিলাপ করতে করতে বলেন, গত দুই বছর আগে বুকভরা স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাঠিয়েছিলেন। এই ধরনের দুর্ঘটনায় আমার বুকের ধনের জীবন প্রদীপ নিভে যাবে কল্পনা করতে পারিনি। জানা যায়, নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধকিশোরকে গুলি করে হত্যার পর উত্তাল ফ্রান্স : ঠিক কী ঘটেছিল সেদিন
পরবর্তী নিবন্ধমেধাবী নয়, আদর্শ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে