স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা ক’জন মুজিব সেনা নগর শাখার আলোচনা সভা গত বৃহস্পতিবার নগরীর দোস্ত বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সেই স্বপ্নের পথেই হাঁটছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন। সাধারণ সম্পাদক মোহাম্মদ বুখারী আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সুহৃদ অ্যাডভোকেট মীর শফিকুল কবির বীজন, মোরশেদ করিম রুবেল, জাবেদ খান, আবদুল হান্নান চৌধুরী, মঈন উদ্দিন সানী, ফজলে রাব্বী সুমন, মো. রফিকুল ইসলাম রুবেল, ইমরান শুভ, এ জে এম আবদুল মুকিত, সাদ্দাম রহমান, সুবর্ণা খানম, মো. শহিদুল ইসলাম, নুর উদ্দিন, নুর মোহাম্মদ ইমন, জিকু দেবনাথ, ওমর ফারুক, অস্মিত চক্রবর্তী, আলী আজগর সৈকত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












