নগরীর কোতোয়ালী থানাধীন কে সি দে রোড এলাকার আবাসিক হোটেল সাউদিয়া থেকে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে ১২ নারী–পুরুষকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে ৫ জন নারী ও ৭ জন পুরুষ। কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর আজাদীকে বলেন, অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে হোটেল সাউদিয়া থেকে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।












