আবদুল গফফার খান

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৮:২৬ পূর্বাহ্ণ

রাজনীতিক, মওলানা ভাসানী ফাউন্ডেশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক পরিচয় পত্রিকার সহসম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল গফফার খান (৭৩) গত ১৬ জুলাই সকাল ১০টায় নগরীর বাকলিয়ায় মারা গেছেন (ইন্না লিল্লাহেরাজিউন)। ওইদিন তাকে পটিয়ার আশিয়ায় গ্রামের বাড়িতে দাফন করা হয়।তার মৃত্যুতে মওলানা ভাসানী ফাউন্ডেশন চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট মো. কফিল উদ্দিন চৌধুরী, সহসভাপতি ড. শিব প্রসাদ শূর, উপদেষ্টা অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী, অ্যাডভোকেট ভুলন লাল ভৌমিক, সভাপতিমণ্ডলীর সদস্য জাহিদুল করিম কচি, মাস্টার এ কে এম মোফাজ্জল হায়দার, অধ্যাপক সামসাদ সাত্তার ও রাজা মিয়া শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপূর্ব বাকলিয়ায় বন্যাদুর্গতদের মাঝে মেয়রের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধসাংগঠনিক ভিত্তিকে সুসংহত ও শক্তিশালী করতে হবে