২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাউবি শিক্ষার্থী কল্যাণ অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নেওয়াজ, সংগঠনের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. পারভেজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সাকিল, অর্থ সম্পাদক সাদিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রুবেল হোসেন, উচ্চতর প্রোগ্রাম বিষয়ক সম্পাদক সাইফুল, বিএ/বিএসএস প্রোগ্রাম বিষয়ক সম্পাদক মেহরাজ, সহ দপ্তর সম্পাদক কাজল, সহ সাংগঠনিক সম্পাদক খালেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










