আনোয়ারায় মাইক্রোবাসে করে এসে দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আনোয়ারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
আটকৃতদের মধ্যে অধিকাংশ কিশোর রয়েছে। অভিযানকালে দুটি মাইক্রোবাস (হাইস) ও ব্যানার জব্দ করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ী চট্টগ্রামের বাঁশখালী উপজেরার বাহারছড়া ইউনিয়নে।
পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে চট্টমেট্রো-চ ১১-৬৬৪৪ ও চট্টমেট্রো-চ ১১-৯৬০০ মাইক্রোবাসে করে বরুমচড়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে মিছিল করার চেষ্টাকালে গোপন সংবাদে খবর পেয়ে পূর্ব থেকে ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান নেওয়া জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ৩০ জনকে আটক করে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।একই সঙ্গে আটককৃতদের নিয়ে আসা দুটি মাইক্রোবাস ও ব্যানার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মো. ইসমাইল (২০), মো. নজরুল ইসলাম (৩৪), নোমান মাহমুদ (১৫), মো. রিয়াজ (১৭), মো. ইমন (১৭), মো. মিশকাত (২১), মাহিম উদ্দিন তুরাজ (১৫), মো. হাছান (১৫), মো. আরিফ (১৮), মো. মিশকাত (১৫), মো. রাকিব (১৫), মো. মুজাহিদ (১৭), মো. জিহাদ (১৪), মো. রিফাত (১৮), আব্দুল্লাহ আল মামুন (১৫), মো. রিয়াদ (১৬), মিরাজ (১৫), মো. ছামির (১৫), মো. সাহেদ হোছাইন, মো. মিজবাহ (১২), মো. সজিব (১৬), মো. হাছান (১৫), মো. আজাদ হোসেন (১৯), রিফাতুল ইসলাম (১৫), মো. নেছার (১৪), মো. আরাফাত (১৯), মো. হৃদয় (২১), মো. খোকন (২৮), আব্দুর রহমান (১৪) ও মো. নাইম উদ্দিন (১৮)।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানায়, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ব্যানারে মিছিল করার চেষ্টা কালে ৩০ জনকে আটক করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে।










