‘চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’এ স্লোগানকে ধারণ করে গত শুক্রবার আনোয়ারায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামে সহানীয় মুসল্লী পরিষদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও ওলি উল্লার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন থানার ইন্সপেক্টর (তদন্ত) মজনু মিয়া। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক জামাল উদ্দিন আনসারী, পরৈকোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদ, মোজাম্মেল হক চৌধুরী, আবুল আলীম, মো.ফারুক, সেলিম, হোসেন মেম্বার, আজিজ, মোর্শেদ আলম প্রমুখ। সভায় বক্তারা মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য সকলকে মাদকবিরোধী কর্মকান্ডে অংশগ্রহণ করার আহ্বান জানান। এতে মাদকসেবী এবং বিক্রেতাদের ধরে পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে বক্তারা পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।













