আনোয়ারায় জয় কালী ও জ্বালা কুমারি মায়ের বার্ষিক মহোৎসব পালন উপলক্ষে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়কালী বাজারের মন্দির প্রাঙ্গনে এ ধর্মসভা অনুষ্ঠিত হয়। উৎসব কমিটির সভাপতি পলাশ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক শংকর মঠ ও মিশন সীতাকুণ্ড চট্টগ্রামের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের চট্টগ্রামের সভাপতি লায়ন আর কে দাশ রুপু, মিশন দত্ত।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় গীতা পরিষদের আজীবন সদস্য শিক্ষক উত্তম চক্রবর্তী, বক্তব্য রাখেন জাতীয় গীতা পরিষদের আনোয়ারা উপজেলা শাখার সভাপতি উৎপল সেন গুপ্ত, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক সাগর মিত্র, সদস্য সচিব প্রদীপ ধর, বিশ্বজিৎ দত্ত মিঠু, বিকাশ দত্ত, সন্তোষ কুমার, মিন্টু সিকদার, গৌতম ওয়াদ্দেদার। অনুষ্ঠানে নগর কীর্তন, কুম্ভভঙ্গ ও মহানাম যজ্ঞের পূর্ণাহুতীসহ নানান অনুষ্ঠান পালিত হয়।












