আনোয়ারায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৯ অক্টোবর, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

আনোয়ারায় এসএসসি’২৬ পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আশরাফ উদ্দিন সিকদারের ব্যক্তিগত অনুদানে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাফর–আয়শা ফাউন্ডেমনের চেয়ারম্যান ও বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আশরাফ উদ্দিন সিকদার। প্রধান বক্তা ছিলেন আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র বসু। বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেক হাসান ইমনের সঞ্চালনায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক কামরুদ্দিন চৌধুরী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এম এ মতিন চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক এম.নুরুল ইসলাম, মো. মহিউদ্দিন, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য গিয়াস উদ্দিন মুন্না, শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পিংকু পালিত। কোরআন তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মৌলানা জাকের উল্লাহ, গীতা পাঠ করেন দ্বীপা দাশ।

পূর্ববর্তী নিবন্ধবন্দর শ্রমিকদের আজকের গণঅনশন কর্মসূচি স্থগিত
পরবর্তী নিবন্ধএনসিপি ফটিকছড়ি উপজেলা শাখা আহ্বায়ক কমিটির অভিষেক