আনোয়ারায় অ্যাডভোকেট আহসান উল্লাহর স্মরণসভা

| শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলার উদ্যোগে সাবেক সভাপতি মরহুম এডভোকেট মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরীর স্মরণে স্মরণ সভা গত ১ এপ্রিল সকালে আনোয়ারা শোলকাটাস্থ মরহুমের বাসভবনে অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আহম্মদ কবিবের সভাপতিত্বে ও আলহাজ্ব মাওলানা আবু তাহের নিজামীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী। প্রধান আলোচক ছিলেন মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী। স্বাগত বক্তব্য রাখেন, অ্যাডভোকেট এম.ফয়েজ উদ্দীন চৌধুরী। বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক ফরিদ উদ্দীন মিল্টন, সাংগঠনিক সম্পাদক হাজী নাজিম উদ্দীন চৌধুরী, দাওয়াতে খায়র সম্পা মৌলানা শাহাদাত হোসেন আলক্বাদেরী, ৬নং ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ফজলুল কাদের মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল (দরূদ)’র মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে মরহুমের জীবনী ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মরহুম এডভোকেট আহসান উল্লাহ চৌধুরী ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও মানবসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশামসুল হুদা চৌধুরীর স্মরণ সভা আজ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ইসলামী ফ্রন্টের মানববন্ধন