আনোয়ারার বৈরাগ ইউনিয়নে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় চায়না ইকোনোমিক জোন ও কেইপিজেড শিল্পজোনে বিএনপির মিছিলে হামলা মামলার তালিকাভুক্ত আসামি আওয়ামী লীগ ঠিকাদার নেতাদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীরা। গত শুক্রবার সন্ধ্যায় বৈরাগ ইউনিয়নের চায়না ইকোনোমিক জোন সড়কে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য ফরিদ উদ্দিন খান মিল্টন, উপজেলা যুবদলের আহবায়ক হারেছ আহমদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, বৈরাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. নুরুল আজিম, বৈরাগ ইউনিয়ন ছাত্রদল নেতা মু আমিনুল হক, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী, মু মহিউদ্দিন, ইকবাল হোসেন জুয়েল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ফ্রন্ট বৃহত্তর বোয়ালখালী উপজেলা শাখার মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদী পরিদর্শনে ‘সংবাদ সংগ্রহ ও লিখন’ কোর্সের অভিজ্ঞতা নিল শিক্ষার্থীরা