আনোয়ারা উপজেলার পরৈকোড়ায় শ্রীশ্রী হরিমন্দির প্রাঙ্গণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও শ্রীশ্রী হরিমন্দিরের ১২৩তম তারকব্রহ্ম মহানামযজ্ঞ উপলক্ষে ধর্মসম্মেলন গতকাল সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ধর্ম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবক সিদ্ধার্থ শংকর দাশ (সিধু)। হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি রিমন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাথুয়াপাড়া রাজ রাজেশ্বর বিগ্রহ ধামের সভাপতি সাধন কান্তি দাশ। মহান অতিথি ছিলেন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সহ–সভাপতি আশুতোষ বিশ্বাস, পরৈকোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোরশেদ ও বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি পুলক চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্র ও সদস্য সচিব প্রদীপ কান্তি ধর। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের ডিজিএম সুজিত কুমার দাশ, সমাজসেবক অজিত দাশ, হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগের সভাপতি সুজিত সরকার, বাবুল ধর, নিমাই সিংহ, অ্যাড. খোকন আইচ (অমিত), মিল্টন সরকার, ডা. সবুজ কান্তি দেব। হরিমন্দির পরিচালনা কমিটির সিনিয়র সহ–সভাপতি নীলকান্ত দাশ (বিষু) এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হারাধন দাশ। এর আগে গীতা প্রশিক্ষক পূজা চক্রবর্তীর পরিচালনায় সমবেত গীতাপাঠ পরিবেশন করেন হরিমন্দির গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী অদিতি দাশ, জয়শ্রী মজুমদার, অর্ণা দত্ত, আদ্রিকা বৈদ্য ও স্থানীয় শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।










