‘আত্মশুদ্ধির নিয়ামত হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে’

দক্ষিণ রাউজান মুনিরীয়া যুব তবলীগ কমিটির ইফতার মাহফিল

| মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

আত্মশুদ্ধির নিয়ামত নিয়ে বছর ঘুরে আবার এলো মাহে রমজান। উত্তম আমল, আল্লাহভীতি এবং পবিত্রতা অর্জনের জন্য মাহে রমজান ফিরে আসে। মহান আল্লাহ মানুষকে হায়াত দান করেছেন এই কারণে তিনি দেখবেন কারা কারা সর্বোত্তম আমল করেছে।

আখিরাতের সফরের পূর্বে মানুষকে পরকালের জন্য আমল সংগ্রহ করে নিতে হয়। আমল, আখলাক উন্নত করার জন্য এবং পবিত্রতা অর্জনের জন্য খলিফায়ে রাসূল (.) হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত অনবদ্য ভূমিকা পালন করছে। ফরজ এবাদতের পাশাপাশি এই মহান তরিক্বতে রয়েছে দৈনিক এগারোশত এগারো বার দরূদ শরীফ, মোরাকাবা, ফয়েজে কোরআন, জিকিরে জলী ও জিকিরে খফিসহ আরো অসংখ্য নিয়ামত। এছাড়াও রয়েছে তাওয়াজ্জুহর মাধ্যমে প্রিয় রাসূল (.) এর নূরে বাতেন প্রদান যা একজন সাধারণ মানুষকে ইনসানে কামেলে পরিণত করে।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ দক্ষিণ রাউজান সমন্বয় পরষিদের উদ্যোগে গতকাল সোমবার বাদে যোহর হতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারে পবিত্র লাইলাতুল কদর উদযাপন এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ও রুহানী আম্মাজান (রাহ.) এর ইসালে ছাওয়াব উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলনে।

চবি সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য দেন, চবি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ বদিউল আলম ও মাওলানা মুহাম্মদ কারিমুল মাওলা।

মিলাদকিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তিসমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকায়েস চৌধুরী ব্যাংক এশিয়ার নতুন উপব্যবস্থাপনা পরিচালক
পরবর্তী নিবন্ধইফতার আর করা হলো না শাকিবের