আজগর আলী

| বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ আজগর আলী গত ২ মার্চ রাতে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মঙ্গলবার সকাল ১১টায় লেলাং ইউনিয়নের দক্ষিণ গোপালঘাটা বায়তুল ফালাহ্‌ জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে মরহুমের ১ম জানাজার নামাজ ২ মার্চ রাত ১১টায় নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগস্থ মাইজভাণ্ডারী গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রীতি কণা চৌধুরী
পরবর্তী নিবন্ধমোহাম্মদ শফিকুল আলম