অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে সাতকানিয়ায় পূর্ব গাটিয়াডেঙ্গায় মরহুমের গ্রামের বাড়িতে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের পরিবার, তাঁর আত্মীয়–স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করবেন।
উল্লেখ্য, নুরুল ইসলাম ২০২১ সালের ২ এপ্রিল নগরীর মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নুরুল ইসলাম সাংবাদিক মিজানুল ইসলাম ও সাবেক এপিপি অ্যাডভোকেট মহিউল ইসলামের বাবা। প্রেস বিজ্ঞপ্তি।











