আজ শুভ মাঘী পূর্ণিমা

আজাদী ডেস্ক | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

আজ শুভ মাঘী পূর্ণিমা। জগতের সকল প্রাণীর সুখ, শান্তি ও মৈত্রী কামনার এক পরম পুণ্যময় বার্তা নিয়ে এসেছে এই তিথি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব আজ রোববার চট্টগ্রামসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে।

বৌদ্ধ ইতিহাস অনুযায়ী, এই পবিত্র তিথিতে তথাগত গৌতম বুদ্ধ বৈশালীর চাপাল চৈত্যে ঘোষণা করেছিলেন, তিন মাস পর বৈশাখী পূর্ণিমায় তিনি মর্ত্যলোক ত্যাগ করবেন। বুদ্ধের সেই অমোঘ ঘোষণার স্মৃতি স্মরণে আজ সারা দিন বৌদ্ধ সমাজ ধর্মীয় আবেশে নিমগ্ন থাকবে। উপাসকউপাসিকারা জীবনকে শীলময়, ভাবনাময় ও বিশুদ্ধ করার সংকল্পে ব্রতী হবেন। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে ভোররাত থেকে বিশ্বশান্তি কামনায় বিশেষ সূত্রপাঠ ও বুদ্ধপূজা। বৌদ্ধ বিহারগুলোতে দিনব্যাপী পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং সঙ্ঘদান অনুষ্ঠিত হবে। বিকেলে প্রতিটি বিহারে প্রাজ্ঞ ভিক্ষুসংঘের অংশগ্রহণে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় আকাশপ্রদীপ প্রজ্বলন ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে পবিত্র দিনের সমাপ্তি ঘটবে।

পূর্ববর্তী নিবন্ধযমুনা অয়েল কোম্পানির বিশেষ সাধারণ সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ১৩২ বৌদ্ধ বিহারে অনুদান বিতরণ