রাফি স্মৃতি মহানগর অনূর্ধ্ব–১৮ জুনিয়র টি টুয়েন্টি ক্রিকেট লিগের ৪টি কোয়ার্টার ফাইনাল খেলা আজ রোববার একই দিনে দুটি মাঠে অনুষ্ঠিত হবে। এতে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে সকাল ৯টায় জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি ও মিলেনিয়াম ক্রিকেট একাডেমি এবং দুপুর ১টায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি ও ইস্পাহানি ক্রিকেট একাডেমি মুখোমুখি হবে। এছাড়া বাকলিয়া স্টেডিয়ামে সকাল ৯টায় বাদশা মিয়া স্মৃতি সংসদ ও চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমি এবং দুপুর ১টায় শতাব্দী ক্রিকেট একাডেমি ও চট্টগ্রাম ক্রিকেট একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করবে।










