আজ বীর মুক্তিযোদ্ধা আহমেদ আমিন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী

| শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ আমিন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের উদ্যোগে কবর জেয়ারত, খতমে কোরআন, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পেশাগত জীবনের বাইরে তিনি লেখালেখি করতেন, তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬টি। তাছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন। উল্লেখ্য, আহমেদ আমিন চৌধুরী ১৯৫০ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা চট্টলতত্ত্ববিদ গবেষণায় মরণোত্তর একুশে পদক প্রাপ্ত আবদুল হক চৌধুরী, মাতা জুবাইদা বানু চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে
পরবর্তী নিবন্ধসুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে নিজেকে সচেতন করতে হবে