আজ চাঁদ দেখা না গেলে কাল পবিত্র জুমাতুল বিদা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ৯:৩১ পূর্বাহ্ণ

আজ চাঁদ দেখা না গেলে পবিত্র জুমাতুল বিদা আগামীকাল শুক্রবার হতে পারে। আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ। জুমাতুল বিদা মানে শেষ শুক্রবার বা শেষ জুমা। তাই মুসলিম উম্মাহর কাছে দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। মূলত জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। এমনিতেই মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফেরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরো অধিকতর।

এই দিন মসজিদে মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হয়। পাশাপাশি জুমার নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে মসজিদে মসজিদে মুসল্লিরা বিশেষ দোয়া করে থাকেন। নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। রমজান মাস সীমাহীন ফজিলতের মাস। হাদিসে আছে, হজরত আবু হুরায়রা (রা.) বলেছেন রাসূল (সা.) এরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃক্সখলিত করা হয়। (বুখারী, মুসলিম)। তাই সারা বছরের মাঝে মুমিনের কাছে রমজান খুবই গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধচাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ কাল
পরবর্তী নিবন্ধঈদের দিন কেমন থাকবে আবহাওয়া