গবেষণায় মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত ইতিহাসবেত্তা চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯২২ সালের ২৪ আগস্ট রাউজান থানার নোয়াজিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ২৬ অক্টোবর মৃত্যুবরণ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি। বন্দর শহর চট্টগ্রাম, চট্টগ্রামের চরিতাভিধান, চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতির তিনি পথিকৃত ইতিহাসবিদ। তাঁর গবেষণা অতি উচ্চ মর্যাদায় আসীন। মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকার কারণে ১৯৭১ সালের ১১ই আগস্ট তিনি ও তাঁর পুত্র শহীদুল আমিন চৌধুরী গ্রেফতার হন। ৩২তম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন, পুষ্পার্ঘ অর্পণ, মিষ্টি বিতরণসহ পরিবার, নোয়াজিশপুর প্রাইমারি স্কুল ও সামাজিক সংগঠন সমূহের রয়েছে নানা কর্মসূচি। প্রেস বিজ্ঞপ্তি।












