আজ কক্সবাজার আসছেন সুইডেনের রাজকুমারী, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:২৬ পূর্বাহ্ণ

আজ বুধবার কক্সবাজার আসছেন বাংলাদেশে সফররত ইউএনডিপির শুভেচ্ছা দূত এবং সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। হেলিকপ্টার যোগে কক্সবাজারে পৌঁছে এখান থেকে বেলা ১২টায় তিনি ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখানে ক্যাম্প পরিদর্শন, এনজিওআইএনজিও কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। পরে বিকেল ৫টায় হেলিকপ্টার করে বিশ্বের বৃহত্তম খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে যাবেন। সেখানে জলবায়ু উদ্বাস্তুদের পর্যবেক্ষণ করে সন্ধ্যা ৬টায় তিনি ঢাকায় ফিরে যাবেন। গত ১৮ মার্চ থেকে চারদিনের সফরে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফরে আসেন।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু রোগী সামাল দিতে হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশনা
পরবর্তী নিবন্ধরাঙামাটি শহরে নিবন্ধনবিহীন সিএনজি টেক্সির ছড়াছড়ি অভিযানে জব্দ ১০