আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রাক্তন জেনারেল সেক্রেটারি ও ভাইস প্রেসিডেন্ট, আলহাজ্ব আবু মোহাম্মদ তবিবুল আলমের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৬৯ সাল থেকে ২০১৮ সালের ১৩ অক্টোবর ইন্তেকালের পূর্ব পর্যন্ত সুদীর্ঘ ৪৯ বছর আনজুমান ট্রাস্টের নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এর মধ্যে তিনি প্রায় ১৯ বছর জেনারেল সেক্রেটারি এবং ৩০ বছর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি আওলাদে রাসুল, কুতুবুল আউলিয়া, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, হাফেজ ক্বারী, আল্লামা সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.)-এর অন্যতম খলিফা ছিলেন।
এ মহান ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা জ্ঞাপন করা হয়েছে। ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), ভাইস প্রেসিডেন্ট এ কি আই চৌধুরী ও মোহাম্মদ আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন এবং ওয়াহিদ মালেক ট্রাস্টের পক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে পরিবারের পক্ষ থেকে তাঁর সুযোগ্য সন্তান, আনজুমান ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এবং প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মাহমুদ নেওয়াজ সকলের নিকট দো’আ প্রার্থনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












