আগ্রাবাদ কমরেড ক্লাবের সাধারণ সভা

| সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

আগ্রাবাদ কমরেড ক্লাবের এক সাধারণ সভা গত ২৩ আগস্ট মনছুৃরাবাদস্থ মিয়াবাড়ীর বাংলোয় অনুষ্ঠিত হয়। সভায় ক্লাব সদস্যদের ভোটের মাধ্যমে আনোয়ার বেগ বাবুলকে সভাপতি, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানকে সিনিয়র সহ–সভাপতি এবং সামসুল আলম মিয়াকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি করা হয়। কমিটির চার সহ–সভাপতি হলেন জানে আলম মিয়া,মো. শাহজাহান, শাহ আলম মিয়া,মাহবুব আলম টিপু। এছাড়া মিয়া হারুন খান সিনি. সাধারণ সম্পাদক, শামসুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, এরশাদ হারুন দপ্তর সম্পাদক, আশরাফ মিয়া অর্থ সম্পাদক, মো. ফরিদ মিয়া ক্রীড়া সম্পাদক, জাহেদুল ইসলাম জনি প্রচার সম্পাদক, মো. নাহিয়ান সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে কমিটিতে আছেন। কমিটিতে কার্যকরী সদস্য আছেন ১৬ জন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশুধু ব্যবসা করলে হবে না, সেবার মনোভাব থাকতে হবে
পরবর্তী নিবন্ধরিবাকিনার পর অঘটনের শিকার সাবালেঙ্কা