আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে আকাশ নীলা উৎসব–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে রবীন্দ্র–নজরুল জয়ন্তী, অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। উপস্থাপিকা নাহিদা নাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বিশ্বতানের অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন মো. জাহাঙ্গীর আলম। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবাশীষ বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমিতি, চট্টগ্রাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আব্দুর রহমান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ নবী এবং হাটহাজারী গাউছিয়া আহমদিয়া হাফেজখানা ও এতিমখানার সাধারণ সম্পাদক মো. হাছান তারেক চৌধুরী। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা, বর্তমান সভাপতি অপর্ণা চৌধুরী, সাধারণ সম্পাদক আনিকা বড়ুয়াসহ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে রবীন্দ্র–নজরুলের সৃষ্টিকর্ম, বাবা দিবস ও অনলাইন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করায় আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান সাগরকে আন্তর্জাতিক বিশ্বতানের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












