নগরীর লেকভিউ আবাসিক এলাকার টিউমার আক্রান্ত বিএনপি কর্মী মো. হাবিব উদ্দিনের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। দীর্ঘদিন অর্থাভাবে বিনা চিকিৎসায় দিনাতিপাত করা এই কর্মীর অসুস্থতার খবর পেয়ে গতকাল বুধবার তিনি এই নগদ আর্থিক অনুদান প্রদান করেন।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার রাজিবুল হক বাপ্পী অসুস্থ হাবিব উদ্দিনের বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আনলে তিনি দ্রুত সহায়তায় এগিয়ে আসেন। প্রতিমন্ত্রীর পক্ষে অসুস্থ হাবিবের হাতে এই চিকিৎসা সহায়তা পৌঁছে দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন। চিকিৎসা সহায়তা পেয়ে বিএনপি কর্মী হাবিব উদ্দিন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা ছাত্রদলের সভাপতি ওয়ালিদ আবীর, ছাত্রদল নেতা রুবায়েত খান সিফাতসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।










