নগরীর চান্দগাঁও এলাকায় একটি বাসা থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আট নারী পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৩ নভেম্বর রাত ১২ টায় তাদের ধরা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবীর আজাদীকে বলেন, চান্দগাঁও মোড় ডাস্টবিনের পূর্ব পাশের একটি বিল্ডিংয়ের পঞ্চম তলায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৩ জন নারী ও ৫ জন পুরুষসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়।












