অসহায় মানুষের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৯টি সেলাই মেশিন বিতরণ

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

অসহায় মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক মুক্তি উন্নয়ন কর্মসূচিতে ০৯ (নয়টি) সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় গত ২৪ অক্টোবর ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কেন্দ্র প্রাঙ্গণে রিপসা টিম, জোন ৫ চট্টগ্রাম এরিয়ার উদ্যোগে সুবিধাবঞ্চিত বঞ্চিত মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে ৯ টি সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী, বিশেষ অতিথি ডেপুটি কান্ট্রি কো–অর্ডিনেটর পিডিজি আব্দুল আহাদ এর উপস্থিতে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র কো–অর্ডিনেটর সিপি আবু তৈয়ব, পিপি মনিরুজ্জামান ও পিপি ফেরদৌস আরা, কো–অর্ডিনেটর সিপি নজরুল ইসলাম নান্টু, পিপি মিনহাজ উদ্দিন নাহিয়ান, সিপি ইব্রাহিম হাসান, ডিপুটি কো–অর্ডিনেটর মোনতাকা জামান কাপ্পী,ডিপুটি কো–অর্ডিনেটর সুদীপ কুমার চান্দ, এসিস্ট্যান্ট কোর্ডিনেটর পিপি কাজী হাসানুজ্জামান শান্টু, এসিস্ট্যান্ট কোর্ডিনেটর পিপি আশরাফুল আলম,

অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর পিপি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সার্ভিস প্রেজেক্ট এ অংশগ্রহণকারী ৩১ টি রোটারি ক্লাবের প্রেসিডেন্ট,সাবেক প্রেসিডেন্ট, ক্লাব সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।

সার্ভিস প্রোজেক্ট অংশগ্রহণ রোটারি ক্লাবসমূহ। বক্তারা বলেন, মানবতার সেবাই রোটারির মূল অঙ্গীকার। সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আজকের এই সেলাই মেশিন বিতরণ কর্মসূচি শুধু একটি সেবামূলক উদ্যোগ নয়, বরং অসহায় মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক মুক্তি এবং একটি পরিবারের সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, আগামী দিনে সকল রোটারি ক্লাবকে সঙ্গে নিয়ে আরও বেশি সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হবে। পারস্পরিক সহযোগিতা, ঐক্য, আন্তরিকতা ও সেবার মনোভাব নিয়ে সবাই একসঙ্গে কাজ করার মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে মানবতার আলো ছড়িয়ে দেওয়াই হবে আমাদের লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সাথে প্রশাসনের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগরী জামায়াতের বিশেষ কর্মপরিষদ বৈঠক