অর্থমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম কর আইনজীবী সমিতি ও ফোরামের সাক্ষাৎ

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির কার্যকরী সংসদ ২০২৬ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, চট্টগ্রাম ইউনিটের দ্বি–বার্ষিক সম্মেলনের মাধ্যমে নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ গত ২১ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় চট্টগ্রাম কর আইনজীবী সমিতির কার্যকরী সংসদের ২০২৬–এর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান (সাগর)সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, চট্টগ্রাম ইউনিটের নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং সমিতির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূইয়াসহ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নব নির্বাচিত কার্যকরী সভাপতি অ্যাডভোকেট মো. ওমর ফারুক, সহ–সভাপতি বাকাউল্লাহ চৌধুরী ইরান, সরওয়ার আলম ভূইয়া শিমুল, মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ ইমাম উদ্দিন প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

কর আইনজীবী সমিতি এবং জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ চট্টগ্রাম কর আইনজীবী সমিতির জন্য বার ভবন নির্মাণের লক্ষ্যে এক খন্ড জমি বরাদ্দ দেওয়ার জন্য মন্ত্রীর নিকট জোর দাবি জানান। মন্ত্রী আইনজীবীদের বক্তব্য শুনেন এবং তাদের দাবির বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় কর আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কর ব্যবস্থার উন্নয়ন এবং কর আইনজীবী সমাজের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার দুই গ্রন্থের পাঠ উন্মোচন