অমিত বড়ুয়ার সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা ও সাহিত্য উৎসব

| সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

কিশোরবেলার উদ্যোগে কবিশিশুসাহিত্যিক অমিত বড়ুয়ার সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা ও সাহিত্য উৎসব গত ১১ এপ্রিল চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কবি শিশুসাহিত্যিক সাংবাদিক রাশেদ রউফএর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবের উদ্বোধক ছিলেন কবি ও কথাসাহিত্যিক সুজন বড়ুয়া, প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক রফিকুর রশিদ। আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত, কথাসাহিত্যিক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, কবি তহুরীন সবুর ডালিয়া, কবি শিশুসাহিত্যিক অরুণ শীল। অনুষ্ঠানে অমিত বড়ুয়া সম্পাদিত কিশোরবেলা পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।

বক্তারা বলেন, অমিত বড়ুয়ার দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন সাহিত্যচর্চার ফসল আজকের সমৃদ্ধ সাহিত্য উৎসব। তিনি নানা প্রতিকূল পরিস্থিতির মাঝেও সাহিত্যচর্চা অব্যাহত রেখেছেন সাহিত্যকে ভালোবেসে। তাঁর লেখা শিশু কিশোরদের পাশাপাশি বড়োদেরও প্রবলভাবে আকৃষ্ট করে। অনুষ্ঠানে কথামালা ও লেখা পাঠে অংশ নেন নাট্যব্যক্তিত্ব সনজীব বড়ুয়া, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, জসীম মেহবুব, সৈয়দ খালেদুল আনোয়ার, মর্জিনা আখতার, সুবর্ণা দাশ মুনমুন, সিমলা চৌধুরী, লিপি বড়ুয়া, বিকাশ বড়ুয়া, সুসেন কান্তি দাশ, যারীন সুবাহ, আবুল কালাম বেলাল, সনজিত দে, আজিজ রাহমান, নূরনাহার নিপা, সুপলাল বড়ুয়া, ইফতেখার মারুফ, কাঞ্চনা চক্রবর্তী, শিউলি নাথ, সাবিনা পারভীন লিনা, মিলন বনিক, মারজিয়া খানম সিদ্দিকা, আকাশ আহমেদ, সৈয়দ জিয়াউদ্দীন, জসিম উদ্দিন খান, বিদ্যুৎ কুমার দাশ, হেলাল বিন ইলিয়াছ, তানজিনা রাহী, মুনাজউর রহমান, মহুয়া চৌধুরী, প্রদ্যোত কুমার বড়ুয়া, বনানী শেখর রুদ্র শাম্ভবী দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘মাদ্রাসা শিক্ষার্থীদের সৎ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠতে হবে’
পরবর্তী নিবন্ধস্বরলিপির স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা