অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম শপথ নেবেন আজ

| মঙ্গলবার , ১৩ আগস্ট, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আজ মঙ্গলবার শপথ নেবেন বীর মুক্তিযোদ্ধা ফারুক–ই–আজম বীরপ্রতীক। বঙ্গভবনে সকাল ১১টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করাবেন বলে রাষ্ট্রপ্রধানের কার্যালয় থেকে জানানো হয়েছে। অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া ফারুক–ই–আজম বীরপ্রতীক যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ গ্রহণ করতে পারেননি। রোববার রাতে তিনি দেশে ফেরেন। খবর বিডিনিউজের। ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের কেবল ফারুক–ই–আজমই এখনো শপথ নিতে পারেননি।

পূর্ববর্তী নিবন্ধসড়কে নামল ট্রাফিক পুলিশ
পরবর্তী নিবন্ধনিবর্তনমূলক বিশেষ আইনগুলো অবিলম্বে বাতিল করতে হবে : সম্পাদক পরিষদ