বিশ্ব ব্যাংকের নাম ও ভুয়া লোগো ব্যবহার করে ব্যক্তি পর্যায়ে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে জানিয়ে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছে সংস্থাটি। বিশ্ব ব্যাংক বলেছে, ব্যক্তি পর্যায়ে তারা কোনো ধরনের ঋণ বিতরণ করে না। ফেসবুক পেইজে আন্তর্জাতিক সংস্থাটি লিখেছে, বিশ্ব ব্যাংক সবাইকে অনলাইনে প্রতারণামূলক স্কিম বা বিনিয়োগ কার্যক্রমের ব্যাপারে সতর্ক করছে। প্রতারক বিশ্ব ব্যাংকের নাম ও লোগো অপব্যবহার করে ফির বিনিময়ে ব্যক্তিদের ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। খবর বিডিনিউজের। বেকারত্ব দূর, কর্মসংস্থান সৃষ্টি, দরিদ্র বিমোচন, প্রসূতি ও নবজাতক মৃত্যুহার কমিয়ে আনাসহ সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অর্থায়ন করে থাকে বিশ্ব ব্যাংক।







