অনন্ত মোহন মল্লিক

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

বাঁশখালীর কালীপুর ইউনিয়নের কোকদন্ডী গ্রামের সমাজসেবক অনন্ত মোহন মল্লিক (৮৭) গতকাল মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি শ্রীশ্রী ভোলনাথ মন্দির ও মহাশ্মশানের সাধারণ সম্পাদক চন্দ্র শেখর মল্লিক ও রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী উজ্বল মল্লিকের পিতা। অনন্ত মোহন মল্লিক বাঁশখালীর কালীপুর কোকদন্ডী শ্রীশ্রী রক্ষাকালী বাড়ি, ভোলনাথ মন্দির ও মহাশ্মশান এবং কোকদন্ডী গুনাগরী শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন জনহিতকর সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। গতকাল দুপুর ১টার সময় কোকদন্ডী ভোলানাথ মন্দিরের মহাশ্মশানে সৎকার করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ২ এক্সকেভেটর ও ডাম্পট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধবেলাল হোসেন