যোজন যোজন পথ পাড়ি দিয়ে
শীতের পাখিরা আসে
আমাদের এই দেশটাকে ওরা
বড় বেশি ভালোবাসে।
আসে ওরা দূর সাইবেরিয়ার
হিমগিরি থেকে উড়ে
ওরা এসে বসে এদেশের যত
হাওর বাওর জুড়ে।
আসে–লেঞ্জারা, লালমাথা হাঁস
আসে পেলিকেন তিতির
আসে জলচিল, সোনালী সারস
এসে ডোর বাঁধে ডোর প্রীতির।
এদেশের পাখি মিলেমিশে যায়
ভিনদেশিদের সাথে
ওরা দিনরাত শিস্ দিয়ে দিয়ে
মহাউল্লাসে মাতে।










