জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) প্রজেক্ট ফরমুলেশন অ্যাডভাইজার ইকেদা তাকাশি গতকাল বুধবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন। তাকে শুভেচ্ছা জানান অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক ও পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম।
তিনি অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রে বিশেষায়িত শিশুদের জন্য বিদ্যমান সেবা সম্পর্কে জানতে চান এবং পরিদর্শন করেন। তিনি সেখানে উপস্থিত চিকিৎসক, নার্স, থেরাপিষ্ট, টেকনোলজিষ্টসহ সংশ্লিষ্টদের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে বিশেষায়িত শিশুদের উন্নয়নে অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের সাথে জাইকা কাজ করবে মর্মে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু ইকেদা তাকাশিকে এখানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং তাকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন।
এ সময় উপ–পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী, সহযোগী অধ্যাপক (ডা.) ধনঞ্জয় দাশ, সহকারী অধ্যাপক ডা. বেলাল উদ্দিন, ডা. ওয়াহিদা আক্তার লুবনা, ডা. রেহানা আহমেদ, জুনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুরাদ, অর্থোপেডিক সার্জারী বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. তসলিম উদ্দিন চৌধুরী সহ হাসপাতাল ও অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের সর্বস্তরের চিকিৎসক, থেরাপিস্ট, নার্স ও স্বাস্থ্য কর্মীগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।














