বাংলাদেশ কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) কেন্দ্রীয় নেতা, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ–সভাপতি, মোস্তাফা হাকিম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক অজিত কুমার দাশ গতকাল শনিবার বিকাল সাড়ে চারটায় পরলোকগমন করেন। অজিত কুমার দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। শোকবার্তায় বাকবিশিস নেতৃবৃন্দ প্রয়াতের স্মৃতির প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।











