অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান

| শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের অন্তর্গত ইস্পাহানী রেলগেট সংলগ্ন এলাকায় গত ২৯ মার্চ সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন আকবরশাহ থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল। এ সময় আরও উপস্থিত ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল সাত্তার সেলিম, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রেহান উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা শহীদুল্লাহ বাহার, যুবদল নেতা দিদারুল ফেরদৌস দিদার, হাবিবুর রহমান মাসুম, আব্দুর রহিম সজল, শাহরিয়ার জিয়া, খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরসি মল্লিক, শাহজালাল পলাশ, ইউনুস মুন্না, আনোয়ার হোসেন এরশাদ, রাজিম উদ্দিন আকন্দ, শহিদুল ইসলাম শহীদ, নুর ইসলাম, জাহিদুল হক (জাহিদ), মোহাম্মদ জাকারিয়া হক (রাজিব), আনোয়ারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে এ ধরনের সহায়তা কার্যক্রম স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন, যুবককে অর্ধ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধবাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত সন্দ্বীপের তারেকের লাশ দেশে