চিটাগাং ক্লাবে পুরস্কার বিতরণ

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত সিসিএল বার্ষিক লন টেনিস, টেবিল টেনিস, বাস্কেটবল ও ওয়াকওয়ে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব লনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ কামরুল ইসলাম এবং শেখ হাছান জামান। অনুষ্ঠানে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মো. ছৈয়দুল আনোয়ার ফরহাদ, জাবেদ হাশেম নান্নু, ডা. ফাহিম হাসান রেজা, দিলদার আহমেদ দিলু, মোহাম্মদ সরওয়ার হাসান টিটু, মোহাম্মদ কামরুজ্জামান লিটন, এডভোকেট সাবরিনা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন নাফি বিন রিয়াজ। খেলার ফলাফল: লন টেনিসে মিঙড ডাবলসে চ্যাম্পিয়ন তাজমিম মোস্তাফা চৌধুরী ও ফাহমিদা জাফরিন,রানার্স আপ কাজী শহিদুল ইসলাম ও মাহবুবা আফরোজ, মেন্স ডাবলসে চ্যাম্পিয়ন ইন্তেজার মাহবুব ও তাজমিন মোস্তাফা চৌধুরী, রানার্স আপ কাজী শহিদুল ইসলাম ও মোহাম্মদ হারুন অর রশিদ, মেন্স সিঙ্গেলসে চ্যাম্পিয়ন তাজমিন মোস্তাফা চৌধুরী রানার আপ মোহাম্মদ হারুন অর রশিদ, লেডিস সিঙ্গেলসে চ্যাম্পিয়ন ফাহমিদা জাফরিন, রানার আপ মাহবুবা আফরোজ এবং মেম্বার সান সিঙ্গেলসে চ্যাম্পিয়ন রাফিদ রশিদ চৌধুরী, রানার আপ তামজিদুল করিম। ওয়াকওয়ে লেডিস ৬১–উর্ধ্বে চ্যাম্পিয়ন ফরিদা ইয়াসমিন প্রথম ও দ্বিতীয় রানার্স আপ কুদসি আরা কালাম ও শায়লা খান, ৫১–৬০ এ চ্যাম্পিয়ন কোহিনুর ইসলাম প্রথম ও দ্বিতীয় রানার্স আপ মরিয়ম বেগম ও মাহবুবা আফরোজ, ৪১–৫০ এ চ্যাম্পিয়ন সৈয়দা কানিজ তাহমিনা, প্রথম রানার আপ নিশাত মোস্তাফা, দ্বিতীয় রানার্স আপ মৌসুমী পাল ও শাহেলা বেগম, ২৫–৪০ এ চ্যাম্পিয়ন ফাহমিদা জাফরিন, রানার্স আপ ফারহানা নাজ ও আইরিন সাকি। জেন্টস ৭১ এ চ্যাম্পিয়ন শহীদুদ্দিন আহমেদ, রানার্স আপ নাসিরউদ্দিন এ চৌধুরী ও মোসলেম উদ্দিন, ৬১–৭০ এ চ্যাম্পিয়ন আনিসুর রহমান খান ও প্রথম ও দ্বিতীয় রানার্স আপ প্রফেসর ডা. সৈয়দ মো. টিপু সুলতান ও দিলদার আহমেদ দিলু, ৫১–৬০ এ চ্যাম্পিয়ন শেখ হাছান জামান, প্রথম রানার আপ সোবেহ উদ্দিন খান, দ্বিতীয় রানার্স আপ মিনহাজ মো. শাকিল ও সালাউদ্দিন আহমেদ। ৪১–৫০ এ চ্যাম্পিয়ন রিয়াদ মো. মোস্তাফা, প্রথম রানার আপ রাজীব মো. মোস্তাফা, দ্বিতীয় দুই রানার্স আপ লে. কমা. তৌহিদুল ইসলাম ও মোহাম্মদ ইয়াসিন খাগরী। ২০–২৫ এ চ্যাম্পিয়ন মো. আরব মিয়া প্রথম ও দ্বিতীয় রানার আপ ফাহিম উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ দাউদ। টেবিল টেনিস মেম্বার্স ডাবলসে চ্যাম্পিয়ন শেখ হাছান জামান ও এ এ এম শাহনেওয়াজ খান, রানার্স আপ ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ ও মোহাম্মদ তাহমিদ হোসাইন, মেম্বার সিঙ্গেলসে চ্যাম্পিয়ন ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ, রানার আপ শেখ হাছান জামান, মেম্বার বিগিনারে চ্যাম্পিয়ন প্রফেসর ডা. সৈয়দ মো. টিপু সুলতান, রানার আপ আব্দুল মোন্তাকিম। লেডিস ডাবলসে চ্যাম্পিয়ন ফাহমিদা জাফরিন ও মাহবুবা আফরোজ, রানার্স আপ বেলিনা নাজনিন ও শাহেলা বেগম, লেডিস সিঙ্গেলসে চ্যাম্পিয়ন মাহবুবা আফরোজ ও রানার আপ ফাহমিদা জাফরিন, মেম্বার্স ডটার সিঙ্গেলসে চ্যাম্পিয়ন আরুফা নুর ও রানার আপ তাফরিহা নুর, মেম্বার সান সিঙ্গেলসে চ্যাম্পিয়ন মোফাদ্দাল ফখরি ও রানার আপ হন সৈয়দ ওয়াইজ সুলতান এবং মেম্বার সান কিড্‌্‌সে চ্যাম্পিয়ন আরিজ কাউসাইন, রানার আপ সৈয়দ নাবিন মাহমুদ। এছাড়া বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয় সিসিএল রেড ও রানার্স আপ হয় সিসিএল হো্‌য়াইট দল।

পূর্ববর্তী নিবন্ধআকবর ৭ গ্রুপ ক্রিকেটে কোয়ালিটি ও বেসিক একাডেমির জয়